ভুলবশত কিছু খেলে রোজা ভাঙবে কি?
রোজা অবস্থায় ভুল করে পানি পান করলে বা কিছু খেয়ে ফেললে রোজা কি ভেঙে যায়?
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
রোজার সময় যদি কেউ ভুলবশত কিছু খেয়ে ফেলে বা পানি পান করে ফেলে, তাহলে রোজা ভাঙবে না।
তবে মনে পড়ামাত্রই খাওয়া বা পান করা বন্ধ করতে হবে।
কারণ, এটি ইচ্ছাকৃত নয় বরং ভুলবশত হয়েছে, আর রাসূলুল্লাহ (ﷺ) এ বিষয়ে সুসংবাদ দিয়েছেন।
🔹 হাদীস:
«إذا نسي فأكل أو شرب فليتم صومه، فإنما أطعمه الله وسقاه»
(সহীহ বুখারী, হাদীস: ১৯৩৩)
অর্থ: “যে ব্যক্তি ভুলে খেয়ে ফেলে বা পানি পান করে ফেলে, সে যেন রোযা পূর্ণ করে—কারণ, আল্লাহই তাকে খাওয়ালেন ও পান করালেন।”
🔹 ইজমা (সম্মতিমত):
সমস্ত ফিকহ ইমামদের মধ্যে এ বিষয়ে মতৈক্য আছে যে ভুলবশত খাওয়া-দাওয়া রোজা ভঙ্গ করে না।
فقط واللہ اعلم